1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাণীনগর উপজেলা পরিদর্শনে স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাণীনগর উপজেলা পরিদর্শনে স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য কর্মকান্ড পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্মসচিব) পারভেজ রায়হান। রোববার (২০ জুলাই) পুরো দিন তিনি উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, হাট-বাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন।

এছাড়া তিনি উপজেলা পরিষদ ও স্থানীয় সরকারের অন্যান্য দপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা পরিচালকের সঙ্গে ছিলেন। পরিচালক উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD