1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজারবাগ পীরের মামলার নেই কোন অগ্রগতি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারবাগ পীরের মামলার নেই কোন অগ্রগতি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে এগুতো পারছে না রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীরদের বিরুদ্ধে দায়ের করা ভুক্তভোগীদের অভিযোগ ও মামলা। অপরাধের কোন বিচার না হওয়ার কারণে আরো বেশি পেশি শক্তির ব্যবহার করছেন এই পীর ও তার অনুসারীরা। এরই মধ্যে তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন উলামা আঞ্জুমানে আল বাইয়েনিয়াত জামাত এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে একত্রিত হয়ে নানা অপরাধ মূলক কাজ করছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

রাজাবাবাগ পীরের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা এখন আরো বেশি ভয় পাচ্ছেন। এমনকি সরাসরি সাক্ষাৎকার দিতেও তারা নারাজ। গেলো ৮ জুন বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। ভুক্তভোগীরা বলছেন, পুলিশের কাছে গেলেও কোন উপকার পাচ্ছেন না তারা। ফলে দিল্লুর রহমানের অপরাধ-দুর্নীতি কোন ভাবেই থামছে না।

অন্যদিকে, ৯ জুন দুর্নীতি দমনি কমিশনের অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ রেজাউল কবীর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়, তবে কোন তথ্য দিতে রাজি হননি তিনি।

পাশাপাশি ২০২৩ সালে পীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৮ জন ভুক্তভোগী আরো একটি অভিযোগ দায়ের করেছিলেন। ২০২৫ সালের জুন মাসের ১১ তারিখ ঐ অভিযোগের ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চন এর স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার করা হয় একরানুল আহসান কাঞ্চনকে। এরপর থেকে কারাভোগ করছেন তিনি। এই অভিযোগের ভুক্তভোগী পীরের আপন ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তাদের পরিবার জানান পীরের ভয়ে আপাতত পালিয়ে রয়েছেন তারা।

২০২৫ এর ১২ জুন কাঞ্চনের আইনজীবী শিশির মনিরের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, দিল্লুর রহমানের বিরুদ্ধে যারাই কথা বলে তারাই তার শত্রুতে পরিণত হয়। হয় তার সব সম্পদ দখল করে নেয়া হয়, নাহলে তাকে করুন পরিণতি ভোগ করতে হয়। অনেক সময় ওম করে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিকরাও দিল্লুর রহমানের হাত থেকে রক্ষা পাননি বলেও দাবি করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD