1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মার্কেটের সামনে পথসভায় তারা সমবেত হন।

পথসভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম রেজা বলেন, আপনারা জানেন আজকে রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। তার কারণ শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কামেয় করেছিলো। দেশের নিরিহ মানুষদের আয়না ঘরে নিছে, গুম-খুন, কারাগারে বন্দী করে রেখেছে। বিনাবিচারে মানুষকে মামলা দিয়েছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা বলতো তাকে কঠিন ভাবে নির্যাতন করা হতো।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে তৎকালীন সরকারের সর্বোচ্চ বিচারের প্রয়োজন রয়েছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের নিরাপত্তায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD