1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ১৪ নভেম্বর | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ১৪ নভেম্বর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে প্রখ্যাত চিকিৎসাবিদ ও ক্যান্সার বিশেষজ্ঞ প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনের স্মরণে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সোমবার রাতে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তার নির্বাচনী অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ব্যারিস্টার মঈন স্থানীয় জনগণকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান। রোগী নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে রাজাপুরের বাদল (০১৭১৫৪৫১৮১২) এবং কাঁঠালিয়ার বাদশা (০১৭৯৪২৯৩০৩৮)-এর সঙ্গে। ক্যাম্পটি রাজাপুর উপজেলার গালুয়া বাজারের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশেষভাবে বাত জ্বর ও বাতব্যথা রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। ক্যাম্পে রোগী দেখবেন দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. নজরুল ইসলামসহ অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল।

মানবিক এ আয়োজন সম্পর্কে ব্যারিস্টার মঈন ফিরোজি জানান, “প্রয়াত ডা. আব্দুল হাকিম আকন স্যারের স্মৃতিকে চিরস্মরণীয় করতে এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার— আমরা সেই অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD