1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

রাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বেলা ১১টায় রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরীর সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নওশাদ খান।
অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা হারাধন কর্মকার,সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাকিবুজ্জামান রাজু,দৈনিক নববাণী পত্রিকা তিন পার্বত্য জেলার ব্যুরো চীফ ডেভিড সাহা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে , জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ,ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা,কৃষক দলের সভাপতি বিষু সাহা, প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সাংবাদিক সমাজ জীবনের ঝুকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের কল্যাণে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনার আয়োজন প্রশংসার দাবি রাখে। এর মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ করতে আরো উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নব নির্বাচিত প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন নব নির্বাচিত সভাপতি আজগর আলী খান,সিনিয়র সহ সভাপতি চাথোইমং মারমা, সহ সভাপতি কাইয়ুম হোসেন মিরাজ,সাধারণ সম্পাদক সুমন খান,সহ সাধারণ সম্পাদক উচাপ্রু মারমা,সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,অর্থ সম্পাদক নুশরাত জাহান নিশু ও কার্যকরী সদস্যরা।
সভার শুরুতে পবিত্র ধর্মগ্রহন্তের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD