1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজস্থলীতে কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল বিতরণ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাজস্থলীতে কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল,হাঁস ও মুরগী প্রদান করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোন কমান্ডার লে.কর্নেল নাজমুল কাদির শুভ, (পিএসসি)এর সার্বিক তত্ত্বাবধানে বাঙ্গালহালিয়া ক্যাম্প প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় তিনি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক চাষিদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদের হাতে ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় তুলে দেন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায় কাপ্তাই, রাইখালী টিওবি,পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় প্রদান করা হয়।
উপকারভোগীদের মধ্যে সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা ও শানু অং মারমা সেনাবাহিনীর এই উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপর দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদোমং সাংবাদিক দের জানান, সেনাবাহিনী এ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যে মানবিক ভূমিকা পালন করছে, তার জন্য ৩৮ বীর কাপ্তাই জোনকে ধন্যবাদ জ্ঞাপন করি।কাপ্তাই জোনের জোন অধিনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ, (পিএসসি) বলেন,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য -সদস্যা,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান ও যুগ্ম সম্পাদক উচ্ছপ্রু মারমা প্রমুখ।

ছবি ক্যাপশনঃ-কাপ্তাই জোন কর্তৃক দু:স্থ পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল,হাঁস ও মুরগী বিতরণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD