1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো.সাজ্জাত আলী বলেছেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সোমবার (১১ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর এদেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উক্ত নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মান-মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে।

তিনি বলেন,মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ডিএমপির সকল সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া অপরাধ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। এছাড়া পুলিশ সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও বোঝাপড়া বৃদ্ধি করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর তথ্য নিয়মিত আপডেট রাখতে হবে। সিআইএমএসের তথ্যের সঠিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করবে বলে তিনি মনে করেন।তিনি আরও জানান, ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন, যাতে মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুলাই-২০২৫ সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।

মাসিক অপরাধ সভায় জুলাই মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো.). মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD