1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য ‘নির্ধারণ হবে’ হবে বলে মন্তব্য করেছেন মাহী বি চৌধুরী।

প্রয়াত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী তার ফেইসবুক পোস্টে এ কথা বলেছেন।

বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র মাহী তার পোস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো দুটি ছবি যুক্ত করা হয়েছে পোস্টে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকারের প্রশংসা করে পোস্টে মাহী বি চৌধুরী বলেন, “তারেক রহমান যে অঙ্গীকার উচ্চারণ করেছেন—“সবার আগে বাংলাদেশ”—এটি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি আমাদের জাতীয় ইতিহাস ও দায়বদ্ধতার ধারাবাহিকতা।

“১৯৭১ সালে এক তরুণ মেজর জিয়া তার পরিবার, ছোট সন্তান কিংবা ব্যক্তিগত নিরাপত্তার কথা ভাবেননি—তিনি দেশকে বেছে নিয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাঁর স্বাধীনতার ঘোষণা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। আজ বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। সামনের কয়েক সপ্তাহেই এই দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারিত হবে।”

১৯৭৫ সালের পটপরিবর্তনের কথা মন্তব্য করে তিনি লিখেছেন, “১৯৭৫ সালে জনগণ ও সৈনিকেরা জিয়াউর রহমানকে তুলে এনেছিল এক জীবনঘাতী রাজনৈতিক অগ্নিপরীক্ষার কেন্দ্রে। সেখানে তিনি শুধু একজন সেনা কর্মকর্তা, স্বামী বা পিতা ছিলেন না—তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক নেতা, যিনি সাহস, প্রজ্ঞা এবং কর্তব্যবোধ দিয়ে একটি বিপর্যস্ত জাতিকে পথ দেখিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন রূপ দিয়েছিল।

“আজ ইতিহাস তাঁর ছেলেকেও একই অবস্থানে দাঁড় করিয়েছে।”

মাহী বি চৌধুরীর কথায়, “এখন তাঁর প্রয়োজন ব্যক্তিগত পরিচয়, আবেগ ও সম্পর্কের ঊর্ধ্বে উঠে একজন জাতীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করা। কথায় নয়—কর্মে প্রমাণ করতে হবে।

“সবার আগে বাংলাদেশ।”

মতবিরোধের প্রসঙ্গ টেনে মাহী বলেন, “রাজনৈতিক নানা কারণে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে—এটি সকলেরই জানা। এসব কারণ এখানে আলোচ্য নয় এবং হওয়া উচিতও নয়। কিন্তু জাতির এই সংকটময় সময়ে প্রত্যাশা একটাই—যেমন তাঁর পিতা কঠিনতম মুহূর্তে জাতিকে বাঁচাতে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন, তেমনি তিনিও যেন দেশের স্বার্থকে সর্বোচ্চে রেখে ইতিহাসের আহ্বানে সাড়া দেন।

‘‘বাংলাদেশ আজ নেতৃত্ব, সাহস এবং সত্যিকার দেশপ্রেমের অপেক্ষায়।”

পোস্টে মাহী প্রার্থনা করে বলেন, ‘‘আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। সবার আগে বাংলাদেশ।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD