1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) এবং পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড ডি-ব্লক ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা মো. আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।

শনিবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও থানার এলাকায় অভিযান চালিয়ে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মিরপুর বিভাগের একটি দল পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক হিসেবে কাজ করতেন।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD