1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজধানীতে ডাকাতি: র‍্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তলসহ গ্রেফতার ৮ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

রাজধানীতে ডাকাতি: র‍্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তলসহ গ্রেফতার ৮

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

তারা হলো— মিন্টু হালদার,নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন,দেলোয়ার হোসেন সিকদার,সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল ও বলরাম চন্দ্র পাল।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে সচিবালয় মেট্রো স্টেশনের কাছে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তিকে র‍্যাবের পোশাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে ৩-৪ জন। জোরপূর্বক অপহরণের চেষ্টা থেকে বাঁচতে রঞ্জন চন্দ্র সিংহ তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুড়ে ফেলেন। এরপর ভুয়া র‍্যাব সদস্যরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটিতে ৪ লাখ টাকা নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩১ জুলাই শাহবাগ থানায় মামলা হয়। মামলার পরপরই থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডাকাত চক্রের সদস্যদের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা রাজধানীর তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে আগত ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে র‍্যাব বা ডিবি পরিচয়ে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD