1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাঙামাটিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কোতোয়ালি থানা পুলিশ,১ মাসে গ্রেফতার ১২০ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

রাঙামাটিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কোতোয়ালি থানা পুলিশ,১ মাসে গ্রেফতার ১২০

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

পর্যটন নগরী রাঙামাটিতে সামাজিক অপরাধ দমনে চোখে পড়ার মতো সাফল্য অর্জন করেছে কোতয়ালী থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন,মাদক কারবার,অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে এক মাসের বিশেষ অভিযানে ১২০ জনকে গ্রেফতার করেছে তারা। কোতয়ালী থানার কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানে শহরে অপরাধ দমনে তৈরি হয়েছে দৃশ্যমান পরিবর্তন।

থানা সূত্রে জানা গেছে,গত এক মাসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। এছাড়া নিয়মিত মামলায় ২১ জন,ওয়ারেন্ট তামিলে ১৩ জন, সাজাপ্রাপ্ত ৪ জন,নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জনসহ মোট গ্রেফতার ১২০।

এ সময় নারী ও শিশু নির্যাতন মামলা ৩টি,বিশেষ ক্ষমতা আইনে ২টি,মাদক মামলা ৫টি এবং অন্যান্য অভিযোগে ৫টিসহ মোট ১৫টি মামলা রুজু হয়েছে। এক মাসে ৬৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি ও ২৫টি মামলা নিষ্পত্তি করেছে কোতয়ালী থানা।

পাশাপাশি অভিযান চলাকালে অবৈধ বিদেশি সিগারেট পাচারে ব্যবহৃত ২টি অটোরিকশা,১২৩ বক্স বিদেশি সিগারেট,১১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন,“নারী ও শিশু নির্যাতন, মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধেই আমাদের জিরো টলারেন্স। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় রাঙামাটিকে একটি নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন,“স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা অনেক সাফল্য পেয়েছি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওসি বলেন,“পর্যটন নগরী রাঙামাটিকে নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD