1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রসায়ন বিভাগ আন্তঃব্যাচ ফুটবলে চ্যাম্পিয়ন ১৪তম ব্যাচ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রসায়ন বিভাগ আন্তঃব্যাচ ফুটবলে চ্যাম্পিয়ন ১৪তম ব্যাচ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ইমতিয়াজ আহমেদ ইমন,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের ১১তম ব্যাচের আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা আজ (৮নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রসায়ন ১৩তম (অ্যালুমিনিয়াম) ও ১৪তম (সিলিকন) ব্যাচ। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই ট্রাইব্রেকারে ১৪তম ব্যাচ ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় বিভাগীয় চেয়ারম্যানসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। পুরো ম্যাচ জুড়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চ।

ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন ১৪তম ব্যাচের আতিকুর রহমান আতিক। বিজয়ী দলের অধিনায়ক নুরুন্নবী রিদয় সহ অন্যান্য খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। সেরা আয়োজকের পুরস্কার লাভ করেন রসায়ন ১১তম ব্যাচের এ. কে. কাশেম।

আজকের ম্যাচের সেরা খেলোয়াড় আতিকুর রহমান আতিক বলেন, “আজকের এই জয়টা শুধু আমাদের দলের নয়, পুরো রসায়ন বিভাগের। ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে—১৩তম ব্যাচও দারুণ খেলেছে। শেষ পর্যন্ত আমরা ট্রাইব্রেকারে জিততে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের, যারা মাঠে এসে আমাদের উৎসাহ দিয়েছেন। আজকের এই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতে পারছি, এটাই সবচেয়ে বড় অর্জন।”

ফাইনাল ম্যাচ উপলক্ষে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাতে খাসি ভোজের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানে আনন্দের নতুন মাত্রা যোগ করে।
চ্যাম্পিয়ন ১৪তম ব্যাচের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD