

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সনাতন ধর্মাবলম্বী দের পবিত্র রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরবাসীর ও যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৫জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো.সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জুন শুক্রবার বিকাল ৩টায় সনাতন ধর্মাবলম্বী দের পবিত্র রথযাত্রা এবং ৫ জুলাই শনিবার বিকাল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ২৭ জুন শুক্রবার রথযাত্রার এবং ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রার রুট নিম্নরূপঃ
রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুট:স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির
স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেইট পল্টন মোড়, প্রেস ক্লাব কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, শহীদ মিনার জগন্নাথ হল পলাশী, ঢাকেশ্বরী মন্দির।
এমতাবস্থায়, ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন শুক্রবার এবং ৫ জুলাই শনিবার বর্ণিত সড়কসমূহ বিকাল ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডিআই/এসকে