1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাসহ গ্রেফতার ৩ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অপর দুজন হলেন- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন) রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতার জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।

বুধবার দুপুরের দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে আপনকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD