1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ক্যাম ডাঙ্গাপাড়া ঈদগাহের জমি দখল, চাঁদাবাজীসহ নানা অপপ্রচার ও হামলার প্রতিবাদ মানববন্ধন
করেছেন। ভুক্তভোগী যুবদল নেতা শিবলী সাদিকের পরিবার ও শুভাকঙ্খিরা।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেল ৪টায় নিমতলা মোড়ে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শতাধিক নারী-পুরুষ।
এতে বক্তব্য রাখেন, ভুক্তভুগি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। তারা বক্তব্যে বলেন, রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে আমাদের পারিবারিকভাবে ক্রয়কৃত একটি জমি ভরাট করতে গেলে, পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল্লাহ আল মামুন, রোকনুজ্জামান রনিসহ তাদের লোকজন আমাদের কাছে চার শতক জমি লিখে চান। লিখে না দেওয়ায় তারা ঈদগাহের জমি কেটে বিক্রি করার অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে। এসময় গ্রামবাসীকে ধর্মীয় অনুভুতিকে পুজি করে আমার বিরুদ্ধে উস্কে দেয়। ফলে গ্রামবাসী আমাদের ওপর হামলা করে উল্টো মহাসড়ক অবরোধ করে। পরে আমার ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় আমার ম্যানেজারকে আটক করতে বাধ্য হয়। ওই মামুন ও রনি আমার ভেকুর ব্যাটারী খুলে নিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়।তিনি আরও বলেন, তারা মূলত একটি ব্যক্তিগত ইস্যুকে ব্যবহার করে আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সফলতাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা চালাচ্ছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিক বৃন্দ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যদি আমাকে দোষী মনে করেন তাহলে আমি নিজেই আইনের কাছে ধরা দেব। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে প্রকৃত পক্ষে দলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অপরধীদের দ্রুত গ্রেফতার করা না হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।তিনি আরও বলেন, “আমি ও আমার ভাই ২৫ শতক জায়গা ন্যায্য মূল্যে ক্রয় করেছি। এই জায়গাটি রনি ক্রয়ের চেষ্টা করেছিল; কিন্তু কম দাম প্রস্তাব করায় বিক্রেতা তাকে দেয়নি। এর আগেও অনেকেই জায়গাটি কিনতে চাইলেও রনি তাদের বিভিন্নভাবে বাধা দিয়েছে। আমি জায়গাটি ক্রয়ের পর থেকেই রনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।তিনি অভিযোগ করেন, রনি প্রকৃত তথ্য গোপন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে, যা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD