1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধঃ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম, গ্রহণে সরকারের অনীহা! নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল

যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. আলমগীর হোসেন (৪৫) ও মো. জিহাদ (২০)।

বুধবার রাতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা এলাকার জাস্ ভিআইপি টাওয়ার-২ এর ১০ম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার গ্রেফতার ও মাদক উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানা যায়, ওই ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ আলমগীর ও জিহাদকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রয়ের উদ্দেশ্যেই ওই ফ্ল্যাটে অবস্থানের কথা স্বীকার করেছে।

যাত্রাবাড়ীর ওসি বলেন, রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে খিলগাঁও ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD