1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
যাত্রাবাড়ীতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

যাত্রাবাড়ীতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ নুর জোহার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

রবিবার (২৯ জুন) রাত ৯টায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

সোমবার (৩০ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সায়েদাবাদ হুজুরবাড়ী গেট আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি টিম। রাত ৯টা ৫ মিনিটে সায়েদাবাদ হুজুরবাড়ী গেট আরকে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে রাস্তা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার নুর অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD