

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,গ্রেফতাররা হলো ইমতেহাজ (২৬), আকবর (১৯), জয় (২০), গোলাম মোস্তাফা (২৫), সোহান(২০), ইউসুফ (২০), আফতাব (২২), শাওন (২৫), ফরহাদ (১৮),আলীজান (২২),শফিকুল ইসলাম (২৫), সালাউদ্দিন (৪৬), রায়হান (১৯),আল আমিন (২৩),সোহাগ (২৫),আল আমিন (২১), সজিব(২২),সম্রাট(২০), জুনায়েদ(২৩), সাজ্জাদ(২২),মিঠুন (৩০), আবির(২৬),জলিল মোল্লা (৫৯),ইমন (২২),রিয়াদ (১৯), মাসুম (৩০), রেজা ওরফে কানা রেজা(৪৫),কাওসার (৫৫),টিটু (২৮) ও মনু (৪২)।
সোমবার(৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (২৯ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৮ জন,ওয়ারেন্ট ভুক্ত ৫ জন, মাদক মামলায় -৮ জন,ডিএমপি আইনে ৯ জন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮৫ পিচ ইয়াবা ও ১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে