1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৬ | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধঃ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম, গ্রহণে সরকারের অনীহা! নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল বাগমারায় ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ পূনঃ গণনার দাবী

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৬

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো,গ্রেফতাররা হলো-আব্দুল লতিফ (৫২), লালমিয়া(১৯),কবিরুল (২০),তরিকুল (২১),রুবেল(২৬),তৌহিদুল আলম মাহিম(২৭), ফাহাদ (২০), সুমন(২২), দেলোয়ার দিলু(৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান(৩৭), নাদিম(৪০), তাসিব টাইকা(২২), আনোয়ার (৪৫),জুলহাস(৩৫) ও টিপু(৪০)।

রবিবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,শনিবার (২৮ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জ,ওয়ারেন্ট ভুক্ত ১১জন।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে২ টি সামুরাই,১ টি রামদা,১ টি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD