1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৯ | সকালের খবর ২৪
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব সদস্য নিহত, আহত ৩ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন: জেলা প্রশাসক গাজীপুর রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও বিভিন্ন পণ্য উদ্ধার পটুয়াখালীতে গণভোট প্রচারে তারুণ্যের সমাবেশ এলজিইডির বরিশাল বিভাগের উপজেলা ইউনিয়ন পরিষদ সড়ক উন্নয়ন প্রকল্পের হিসাবরক্ষক আনারুল ইসলামের সরকারী অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদের বিষয়ে মন্ত্রণালয় অভিযোগ কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই  শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৯

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো, ইব্রাহিম (২২), রহিম ওরফে সানি (১৯), আশরাফ হোসেন মামুন (২৯),শাহজাহান (২৮), সুজন (২৯), শান্ত (২৪), আবু বক্কর সিদ্দিক (২২), ফান্জুর ওরফে শাওন (২৩) ও তানভীর (২০)।

রবিবার (২৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,শনিবার (২৬ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে পরোয়ানা ১ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন,খুন ১ জন,মাদক মামলায় ১ জন।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD