1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৫ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৫

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো, রাজু (২০), আব্দুর রহিম (৩০),আবুল হোসেন (৪২), বিল্লাল হোসেন (২৫), নয়ন(২১), দিদার (২৬), রিয়াদ (২৫), ফাহিম (২৫), সোহেল (৩২), শাকিল (২৫),
শাহিন(৪২), জাহাঙ্গীর আলম (৪০), সজল (৩২), সুমন (২৬) ও তামিম খান ইভান (২১)।

বুধবার (১৬ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,মঙ্গলবার (১৫ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন,পুলিশ আক্রান্ত ১ জন, ওয়ারেন্ট ভুক্ত ৭ জন,অন্যান্য ৩ জন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দ্রুত বিচার আইনে ২ টি দেশি তৈরি লম্বা ছুরিসহ ৩ টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD