1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেফতার ৪ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূল হোতা শাওন (১৯) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় আর্মি টহল দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) এবং আশিব (২৪)।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে তৎপরতা শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শনিবার তাদের একজন ঢাকায় ফেরত আসলে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে শাওনসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে যে ভাইরাল ভিডিওতে তিনিই ছিলেন। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি সামুরাই, সেনা টহল দলের কাছে হস্তান্তর করেছেন। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে এলাকার বেশিরভাগ ছিনতাই ও সন্ত্রাসী চক্রকে গ্রেফতার করা হয়েছে। যারা এখনো পলাতক, তাদেরও শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD