

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- ইউসুফ (৫০), সুমন চন্দ্র দাস (২৬), ফারুক (২৫), জয়নাল আবেদীন (৪০), নেহা আক্তার (২২), শাহিন (২৮),শরিফুল ইসলাম (৩০), রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩০) এবং স্বপন (২৮)।
গতকাল সোমবার (১৬জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নারী শিশু নির্যাতন মামলায় ১ জন, চুরির মামলায় ১জন, ডাকাতির চেষ্টা ২জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১জন, পরোয়ানা মূলে ১জন, রিমান্ডের আসামি ১জন এবং ডিএমপি মামলায় ২ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে