1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার।

এদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, মো. আরিফ (২৬), মো. হারুনু অর রশিদ (৩৫), মো. হামজা ( ১৯), রসেল(৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো.আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (২৮ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD