1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার।

এদের মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি ১ জন,মাদক মামলায় ৬ জন,পরোয়ানা ৩ জন,ডিএমপি ভুক্ত ১ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, জাকির মল্লিক (৩২),রুবেল (২৫), গোলাম মোস্তফা (৪৮), শরিফুল (২৫), মিরাজ (২৮), কাউসার হাসান (২২), সুমিত (২৩), বাদশা (২৪), সাঈদ (২৮), তাজু (২৭) ও ইমরান (৩৫)। গ্রেফতারকালে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD