

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার।
এদের মধ্যে বিস্ফোরক আইনে ১ জন,দ্রুত বিচার আইনে ২ জন, চুরি মামলায় -২ জন,মাদক মামলায় ১ জন, পরোয়ানাসহ ২ জন, ডিএমপি ভুক্ত ৭ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, আসমত (৫০),জাহিদ হাসান মুন্না (২০), জিসান শান্ত (২৩),শাহিনুর ইয়ানূর শানু (৪৫), রুনা শিল্পী (৩৮),
হাসান বড় হাসান (৩৫), জুয়েল বুলেট (৩০),বাদন ফরাজী (২০), সুজন (২৭),জায়েদ বিন ইকবাল (৪৫), আখতারুজ্জামান (৪৩), জুয়েল (২৩), ফেরদৌস বারেক (২৫), আবু সাঈদ (২৯) ও মির্জা আদনান (৩৭)।
গ্রেফতারকালে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।