1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ নাসিম গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ নাসিম গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিম (৪৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল প্রথমে বসিলা এলাকা থেকে কালু (৫০) ও আসিফ (২৫) নামের দুইজনকে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় হাতেনাতে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসিমকে জেনেভা ক্যাম্প থেকে আরও ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, নাসিমকে গ্রেফতারের জন্য আগে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশের খবর পেয়ে পালিয়ে যেতেন। আজ পালানোর সুযোগ পাননি। তল্লাশিতে তার বাসার চারপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়, যা মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, এসব ক্যামেরার মাধ্যমে তিনি দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখতেন।

গ্রেফতার হওয়া তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD