

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি। ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর সকাল এগারো’টায় মোহনপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খোন্দকার সাগর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবীর সবুজ, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী জিএম হাসনুল ইসলাম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম, শতফুল বাংলাদেশের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসিরুল করিমসহ অন্যরা।
৩০ টি টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করে।
অংশীজনদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।