1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

মোরেলগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

এইচএম শহিদুল ইসলাম মোরেলগঞ্জঃ
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরশাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাজার পৌরপার্ক থেকে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এসময়
র‌্যালি ও পথসভাকে ঘিরে শহরে উপস্থিত বিএনপি নেতা কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম ( ভিসি)
তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্তমান সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD