

এইচ,এম, শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
“জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নাই”স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহ্যবাহী রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ চত্বরে শিক্ষার মানোন্নয়নে সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার মনোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর সভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভায় রওশন আরা স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাাদের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, “জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম।
এসময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার বিকল্প নেই।
অনুষ্ঠানে রওশন আরা স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, তিনি বলেন, “গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের মতবিনিময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাক্রম, পরীক্ষাপদ্ধতি ও শিক্ষা-পরিবেশ নিয়ে নানা মতামত তুলে ধরেন। শেষে অতিথিরা আরও উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।