1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা

মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস

  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায়

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেষ্টুন- বেলুন উড়ানো এবং দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. রুহুল আমীন খানের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার এ কে এম ইখতিয়ার উদ্দিন, উপজলা মহিলা বিষয়ক অফিসার শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক হায়দার আলী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. ফারুকুল ইসলাম শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা সততা সংঘের প্রতিনিধি আবিদ আল শাহরিয়ার।

মানববন্ধনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, লতিফিয়া কামিল মাদ্রাসা ও অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশ গ্রহন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD