1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স সভা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৭ বার পঠিত
Oplus_4

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানের সভাপতি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল,জনসচেতনতা তৈরির পদ্ধতি এবং মাঠপর্যায়ে আইনের প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, ধূমপানের স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ হাসান তারেক,উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ আকুঞ্জি,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা। আয়োজকরা জানান, কর্মশালাটি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও আইনের কার্যকর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

অন্যদিকে একই দিনে সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন ত্বরান্বিতকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। নাগরিক সেবার মানোন্নয়ন এবং নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর করার বিষয় ও সচেতনতা বৃদ্ধির উপর প্রাধান্য দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD