1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
Oplus_4

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দ্যা ইউ কে এইড ফরেইন, কমনওয়েলথ ও ডেভোলাপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ-এর নেতৃত্বে ৮ টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন নেচার বেইসড এডাপটেশন টুয়ার্ডস প্রস্পেরাস এন্ড এডাপ্ট লাইভস এন্ড লাইভ্লিহুড (নবপল্লব) শীর্ষক প্রকল্পের স্থানীয় জনগোষ্ঠির অংশগ্রহনে প্রণীত জলবায়ু অভিযোজন পরিকল্পনা (এলএলএপি) এর উপজেলা অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে এর সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ উপজেলা সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল হক রেজোয়ান। প্রকল্প সম্পর্কে অলোচনা করেন রিজিওনাল ম্যানেজার সিএসএলপি লুৎফা পারভীন, রিজিওনাল ম্যানেজার সিআইএন্ডআরই জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. অরিফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা: রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, বহরবুনিয়া ইউপি সচিব মো. ফারুক হোসেন, কৃষক মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসকাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমূখ।

মোরেলগঞ্জে স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, কৃষি কর্মকর্তা ইভানা বিলা ঋতু, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সিসিডিবি প্রতিনিধি, এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়,এই পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD