1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মোরেলগঞ্জে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট):
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে রওশন আরা মহিলা কলেজ অডিটরিয়ামে কর্মশালায়

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল,বীর মুক্তি যোদ্ধা রুহুল আমিন ফকির,গিয়াস উদ্দিন তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, বাগেরহাট জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা বেগম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা যুবদল সম্পাদক আলমগীর হোসেন সেলিম,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্ধ।

এসময় কর্মশালায় উপস্থিত বক্তারা কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বক্তারা আরও বলেন,
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রশাসনিক কাঠামোর সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা,দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সক্ষমতা জোরদার ও বিশেষ নজরদারিসহ বিভিন্ন দিকনির্দেশনা ও বিভিন্ন পরামর্শ প্রদান
মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য, ধৈর্য ও কৌশলগত ভূমিকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD