

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
এসময় বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মণ্ডল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, মশিউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, কর্মচারী ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর সুবিধাভোগী কৃষকদের মাঝে জনপ্রতি ৫টি করে মোট ১ হাজার ৪০০ টি নারিকেল চারা বিতরণ করা হয়।