1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোরেলগঞ্জে কৃষিজমিতে ঘের নির্মাণের অভিযোগ,জলাবদ্ধতায় ফসলহানি স্থানীয়দের বিক্ষোভ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

মোরেলগঞ্জে কৃষিজমিতে ঘের নির্মাণের অভিযোগ,জলাবদ্ধতায় ফসলহানি স্থানীয়দের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের কুহারদাহ নেহাল খালী এলাকায় প্রায় ৩০০ বিঘা ফসলি জমিতে মৎস্য ঘের নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে । জমির প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ব্যাপক ফসলহানির শিকার হচ্ছেন কৃষকরা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ২৪ জুন মঙ্গলবার এক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

স্থানীয়দের অভিযোগ ঘের নির্মানে কালভার্ট বন্ধ করে দেওয়ার ফলে চাষাবাদের উপযোগী জমিতে পানি জমে রয়েছে, ধানের চারা পঁচে গেছে এবং রোপণ ব্যাহত হচ্ছে। স্হানীয় কৃষকদের অভিযোগ করেন, জমির প্রকৃত মালিকদের সম্মতি ছাড়াই প্রভাব খাটিয়ে এসব জমি দখল করা হয়েছে।

একজন ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম খান বলেন, “ঘেরের পানি আটকে রাখায় ধানের চারা রোপণ করা যাচ্ছে না। কিছু জমিতে চারা নষ্ট হয়ে গেছে। আগে এই এলাকায় কখনো ঘের ছিল না—এবার জোরপূর্বক তা করা হচ্ছে।”

চান মাতুব্বর নামে আরেক কৃষক জানান, “আমার বরগা নেওয়া জমিতেও জোর করে ঘের নির্মাণ করা হয়েছে। বাধা দিলে মামলা ও হামলার হুমকি দেওয়া হয়।”

বিক্ষোভে অংশ নেওয়া রাবেয়া খানম, শাহিনুর বেগম, মোশারফ মাতুব্বর ও মহারাজসহ অনেকেই জানান, জমি দখলের সময় স্থানীয়দের ভয়ভীতি দেখানো হয় এবং প্রতিবাদকারীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. সাদিক শিকদার দাবি করেন, “আমরা ১০৪ জন জমির মালিকের সম্মতি নিয়েই ঘের নির্মাণ করেছি এবং ক্ষতিপূরণও দিয়েছি। ঘের ব্যবসায় কয়েকজন শেয়ার থাকার কথা বললে আমি তাদেরকে নেয়নি বিধায় এরা আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

জমির প্রকৃত মালিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, প্রশাসনের সময়মতো পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তারা কৃষিজমির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, কুয়ারদাহ-নেখালপুর গ্রামের জমি মালিকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। বিষয়টি সমাধানের পর্যায়ে থাকলে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD