1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মোংলায় শিক্ষার আলো ছড়াতে ২০০ জন শিক্ষার্থীর মাঝে কোস্ট গার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ

মোংলায় শিক্ষার আলো ছড়াতে ২০০ জন শিক্ষার্থীর মাঝে কোস্ট গার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ।

রবিবার ( ০৩ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায়, আজ রবিবার ( ৩ আগস্ট) সকাল ১১০০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসায় মোট ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD