

মোংলা প্রতিনিধিঃ
মোংলায় আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ খেলাধুলা সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এবং ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
রবিবার ২৯ শে জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম নগদ অর্থ ও অনুদান শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
তিনি বলেন, হাফেজ শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানে নয়, নৈতিক চরিত্রেও সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। ক্রীড়া ও ধর্মচর্চার সমন্বয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। কোকো ক্রীড়া সংসদ সবসময় এমন ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগের পৃষ্ঠপোষকতা করে আসছে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র যুগ্ন আহবায় বিএনপি নেতা এমরান হোসেন, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম উপজেলা যুবদলের আহবাক মোঃ সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুদ্দিন টুটুল, যুবনেতা মোঃ মহসিন পাটোয়ারী, কোকো ক্রীড়া সংসদের পৌর সভাপতি মোঃ সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার প্রমূখ ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আদর্শ রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজকে সেবা দেওয়ার এক মহান দায়িত্ব। তরুণ প্রজন্মকে মাদক, ধর্মীয়, নৈতিক ও শারীরিকভাবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।