

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
শুক্রবার (২১ জুলাই)
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে,মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ, শতাধিক অসহায় পরিবার ও সীমান্তে বিভিন্ন সময় স্থল মাইন বিস্ফোরণে আহতদের মানবিক সহায়তা দিলেন ১১ বিজিবি।
সোমবার ( ২১ জুলাই) দুপুরে ১১ বিজিবির জোন সদর হেডকোয়ার্টারে এ সব অসহায়দের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তার মধ্যে ছিল নগদ অর্থ,শিক্ষার্থীদের ব্যাগ,কলমসহ শিক্ষা উপকরণ। বিজিবি সূত্রে জানা যায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের কার্যক্রম অবহৃত থাকবে।
এসময় ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস কে এম কফিলউদ্দিন কায়েস বলেন,বাংলাদেশ ১১ বিজিবি সীমান্তরক্ষীগণ মিয়ানমার সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বিশেষ করে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সন্ত্রাসী আটক, অস্ত্র, মাদক উদ্ধার, রোহিঙ্গা পারাপার,চোরাকারবার রোধ ও সীমান্তে লোকজন যাতায়াতে কঠোর হস্তে দমন করছে বিজিবি।
কিন্তু কিছু লোকজন অতি লোভী হয়ে বিজিবির বাঁধা তওয়াক্কা না করে চোখে ফাঁকি দিয়ে সীমান্তে গিয়ে মাইন বিষ্ফোরণে আহত হচ্ছে। যে স্থল মাইন গুলো বসিয়েছে মিয়ানমারের একটি বিদ্রোহী বাহিনী। যা তাদের স্বার্থেই বসানো হয়।
সুতারাং এখন থেকে আর কোন বাংলাদেশী যেন মিয়ানমার সীমান্তে না যান তা খেয়াল রাখতে হবে।
এজন্যে আর কোন বাংলাদেশী নাগরিক যেন সেখানে না যায় তা তিনি কঠোরভাবে নিষেধও করেছেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল,এডি আল-আমিন সহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা।