1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর-উপকূলীয় অঞ্চল প্লাবিত | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর-উপকূলীয় অঞ্চল প্লাবিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক
মেঘনার পানি বিপৎসীমার ওপরে,প্রবাহিত হচ্ছে এতে করে উপকূলীয় অঞ্চল পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গভীর সমুদ্রে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে উচ্চতা বেড়েছে প্রায় ৩ ফুট। পানি বেড়ে যাওয়ায় ওইসব অঞ্চলের চলাচলের সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি প্রবেশ করেছে এবং প্রতিনিয়ত তা বাড়তেছে । এব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, জোয়ারের সময় মেঘনার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে মেঘনার পানির উচ্চতা বেড়েছে অনেকগুন । এ সময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি সড়ক সমান অবস্থায় রয়েছে।

চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, ‘গতকাল পানি কিছুটা কম ছিল। আজ বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এসময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।’

ফরিদগঞ্জের পাশের চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবদীন জানান, ‘সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তা ও পুকুরে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। তার নিজের পুকুরে মাছের চাষ করা হয়েছে। ওই পুকুরের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার পর থেকে পানি বেড়েছে। এতে মৎস চাষিদের বেশি ক্ষতি হবে এবং পাকা সড়কগুলোও খানাখন্দে ও বড় বড় গর্তে পরিণত হবে ।’

পানি বেড়ে যাওয়া ও জন গনের দুর্ভোগের সম্বন্ধে জানতে চাইলে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘সেচ প্রকল্পের বাইরের মাছ চাষিদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মাছ সংরক্ষণের জন্য সতর্ক করা হচ্ছে।’

এই বিষয়ে আরও জানতে চাইলে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক জানান, ‘চলতি মাসের মিটিংয়ে মৎস্য চাষিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। এরপরও উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

পানি বিষয়ে এ প্রতিপাদকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ‘নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে বলে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না বলে তিনি জানান ।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD