1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল: মূল আসামি ফজর আলীসহ গ্রেফতার ৫ | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল: মূল আসামি ফজর আলীসহ গ্রেফতার ৫

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলী ওরফে ফজরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার(২৯ জুন) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮ টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ওরফে ফজর একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন।

পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহন করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনায় ইতোমধ্যে মুরাদনগর থানা পুলিশ কর্তৃক মুল অভিযুক্ত ফজর আলীকে (৩৬) গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে।

তাছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী দুবাই প্রবাসী।অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD