1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মুন্সীগঞ্জেপ্রায় ১৮০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

মুন্সীগঞ্জেপ্রায় ১৮০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৮০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ।

মঙ্গলবার ( ২৪ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া সংলগ্ন এলাকায় কারেন্ট জাল তৈরির কারখানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৩ টি জাল তৈরির কারখানা, ২ টি গোডাউন ও ১ টি আয়রন মিল তল্লাশি করে আনুমানিক ১৮০,১৬,০০,০০০ (একশত আশি কোটি ষোল লক্ষ) টাকা মূল্যের ৫,১২,০০,০০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৮০,০০০ পিচ সুতার রিল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD