

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সাঁইধাড়া গ্রামে অবস্থিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান মুইজ নগর শিশু সদন-এর ২০২৫ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১ জুলাই ২০২৫) সকাল ৯টায় ঐ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মুহাম্মদ মহসীন রেজা, সহ-সভাপতি: ড. আব্দুল ওয়াহাব, মহাসচিব: মোঃ জালাল উদ্দিন প্রাং, যুগ্ম মহাসচিব: মোঃ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ: মোছা: মৌসুমী আক্তার, সদস্য: মোঃ আব্দুর রহিম, মোঃ রবিউল ইসলাম
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মহসীন রেজা বলেন, “এই প্রতিষ্ঠানকে শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ও আলোকিত শিক্ষালয় হিসেবে গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অপরদিকে সহ-সভাপতি ড. আব্দুল ওয়াহাব বলেন, “শিশুদের পাশে থেকে, হাতে-কলমে শেখানো ও তাদের মননে মূল্যবোধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
প্রসঙ্গত, মুইজ নগর শিশু সদন প্রায় এক যুগ ধরে এতিম, অসহায় ও পথশিশুদের আশ্রয়, শিক্ষা ও নৈতিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।