1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১২৮ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১২৮ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

আকতার হোসেন, মিরসরাই উপজেলা প্রতিনিধি:মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা মিলে ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৫ টি হলরুমে ৩৫ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেন শামীম, কেন্দ্র সচিব ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি।এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রক, দিলীপ কুমার বনিক আহবায়ক ও সংস্থা’র সদস্য টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷ প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD