1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে বাতিঘর যুব সংঘের উদ্যোগ ১ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

মিরসরাইয়ে বাতিঘর যুব সংঘের উদ্যোগ ১ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

আকতার হোসেন, মিরসরাই

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা “বাতিঘর যুব সংঘে”র উদ্যোগে ১ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা সকাল সাড়ে দশটাশ শুরু হয়ে সাড়ে এগারোটায় শেষ হয়।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ১ম মেধা বৃত্তি পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ১৪০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।
‎মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক হিসেবে দক্ষিণ অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, সদস্য সচিব হিসেবে শাহজাহান মাষ্টার এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

‎পরীক্ষার হলপরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আরিফুল ইসলাম, উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হান, সমাজকর্মী মাকসুদ আলম শাহিন, সমাজকর্মী সরোয়ার উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল হাসান, সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উল্লেখ্য, বাতিঘর যুব সংঘ ইতোমধ্যে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক ও মানবিক কাজ করে ব্যাপক সাড়া ফেলেছে। খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখছে। প্রথমবারের মতো প্রত্যন্ত অঞ্চলে মেধা যাচাই এর লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD