1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ি থেকে মালামাল চুরি | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ি থেকে মালামাল চুরি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে ইলেকট্রিক ও প্লাম্বার মালামাল চুরির ঘটনা ঘটেছে।বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিয়া উদ্দিন সিআইপির নির্মানাধীন বাড়িতে এই ঘটনা ঘটছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই বাড়ির কেয়ারটেকার মো. আসলাম বলেন, জিয়া উদ্দিন সিআইপির নির্মাণাধীন বাড়িটি আমি দেখাশুনা করে থাকি। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় গোডাউন বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন সকালে এসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। পরে ইলেকট্রিক কাজের জন্য মিস্ত্রি এসে দেখতে পান গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে রাখা ইলেকট্রিক ও প্লাম্বার মালামালগুলো চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে মিরসরাই থানায় আমি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD