1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফয়েজ আহম্মদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ গেড়ামারা গ্রামের মরহুম শেখ আহম্মদের ছেলে।
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিহত ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম পাশের এক বাড়িতে গর্ভবতী নারীকে সাহায্যের জন্য গেলে বাড়িতে ফয়েজ আহম্মদ একা হয়ে যায়। রাতের কোনো একসময় কে বা কারা তাকে হাত-পা বেঁধে হত্যা করে খাটের মধ্যে ফেলে যান।

পরে ভোর ৬টার দিকে ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরোজা ফিরে এসে দেখেন স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। এরপর তিনি পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী এবং পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ছোট ভাই মোহাম্মদ মাসুদ বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। তবে কে বা কারা করেছে, কী কারণে এই হত্যা করেছে তা আমরা ধারণা করতে পারছি না।’এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে এলাকায় গিয়ে ফয়েজ আহম্মদের বসতঘরের খাট থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরে কেউ না থাকায় একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের মাথায় ও মুখে কোপের চিহ্ন রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD