

আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে গর্তের পানিতে পড়ে ৩ বছরের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের সেলিমের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম শারাফাত হোসেন রিফাত (৩)। সে ঐ গ্রামের প্রবাসী মোঃ সেলিম ও জাহেদা আক্তারের ৩য় পুত্র।নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশের মূলত ছোট গর্তটি থেকে মাটি নিয়ে ঘরের কাজ করা হয়েছিল। দুপুরের বৃষ্টিতে গর্তটি পানিতে টুইটম্বুর হয়ে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিল। পরক্ষনে খোঁজাখুঁজি করলে শিশু রিফাতের নিথর দেহটি ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তান নগর) নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকি বণিক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, করেরহাটের দক্ষিণ অলিনগর গ্রামে গর্তের পানিতে ডুবে একটা শিশু মৃত্যুর খবর শুনেছি। তবে বিষয়টি খুবই কষ্টদায়ক।