

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর-পল্লবী থানার এলাকার বাউনিয়াবাধ এলাকায় অভিযান চালিয়ে জন শীর্ষ সন্ত্রাসী কাউছার আহমেদ জয় ওরফে জয় ফালান (২৮) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (২ জুলাই ) বিকালে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মিরপুর সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট মিরপুর-পল্লবী থানার অর্ন্তগত বাউনিয়াবাধ এলাকা হতে ১ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করে। এই অভিযানে সন্ত্রাসী কাউছার আহমেদ জয় (জয় ফালান) (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ঘটনাস্থল হতে একাধিক ধারালো দেশীয় অস্ত্র, ০৪ টি ওয়াকিটকি সেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা সহ চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়। উক্ত সন্ত্রাসীকে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিআই/এসকে