1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ মোট ২০টি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম, মো. শাকিল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুরের প্রশিকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া, গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের প্রশিকার মোড় এলাকায় অভিযান চালিয়ে আমরা শাকিলকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুপনগরসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে বেশিরভাগই চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ।

এডিসি জাকারিয়া জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মিরপুরকে অপরাধীদের জন্য দুঃস্বপ্নে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিষয়ে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাম্মেল হক জানান, গতকাল রাতে এডিসি নিজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD